মেট্রোরেলের যাত্রীদের যাত্রায় ভোগান্তি লাঘবে ১ লাখ এমআরটি পাস কেনা হয়েছে। সোমবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিল)-এর এমডি ফারুক আহমেদ মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে এই কার্ড যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
ফারুক আহমেদ বলেন, ‘আমরা নতুন এমআরটি পাস কিনেছি। আগামী ১৫ দিনের ভেতরে নতুন অর্ডার করা কার্ডের সবখানি পেয়ে যাবো। আমি অ্যাসিউর করলাম আগামী পনেরো দিনের ভেতর এমআরটি পাসসহ সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এমআরটি পাস মার্কেটে আছে ৭ লাখ ৪০ হাজার। আর র্যাপিড পাস মার্কেটে আছে ৪ লাখ ৮৩ হাজার।’
তিন ধরনের কার্ড দিয়ে মেট্রোরেল ভ্রমণ করা যায়। ডিএমটিসিএলের নিজস্ব কার্ড এমআরটি পাশ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের র্যাপিড পাশ হলো মেট্রোরেলের স্থায়ী কার্ড। এ দুটো কার্ড ছাড়াও সাময়িক একক যাত্রার টিকিট (কার্ড) দিয়েও যাতায়াত করতে পারেন যাত্রীরা।
মেট্রোরেলে প্রতিদিন ৪ লাখের মতো যাত্রী যাতায়াত করে। এরমধ্যে মেট্রোরেলের স্থায়ী কার্ড এমআরটি ও র্যাপিড পাস আছে ৯ লাখ ২৩ হাজার। ১৫ দিন পর বাড়তি ১ লাখ এমআরটি পাস যোগ হয়ে মেট্রোরেলের ১০ লাখ ২৩ হাজার কার্ড সচল থাকবে যাত্রীদের জন্য।
১ লাখ এমআরটি পাস আসছে মেট্রোরেলের যাত্রীদের জন্য
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ২ঃ৪৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
