চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করতে বাধ্য হবো: ঢাকা চেম্বার সভাপতি

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করতে বাধ্য হবো: ঢাকা চেম্বার সভাপতি

ফন্ট সাইজ:

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, ‘চাঁদাবাজি ও দুর্নীতি যেন আমাদের রক্তে মিশে গেছে। চাঁদাবাজি বন্ধ না হলে আমরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবো।’সোমবার চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তাসকীন আহমেদ আরও বলেন, ‘ফ্যাক্টরিতে ঢুকতেও চাঁদা দিতে হয়। অফিস ও রাস্তায় চাঁদা দিতে হয়।’

পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাই নতুন সরকারের কাছে কড়া বার্তা আমরা প্রত্যাশা করছি, যাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন