ইতিহাস গড়লেন মেসি, নকআউট পর্বে আর্জেন্টিনা

ইতিহাস গড়লেন মেসি, নকআউট পর্বে আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

শুরুতেই হতাশা। একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর্জেন্টিনা অধিনায়ক পেনাল্টি মিসের পর ভেঙে পড়েছিলেন খানিক সময়ের জন্য। তারপর ঘুরে দাঁড়ালেন এবং জোড়া গোল করে ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নিলেন শেষ ৩২ এ। ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে বিশ্ব চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসি পেনাল্টিটা গোলপোস্টের বাইরে মারার পর যেন আকাশ ভেঙে পড়ে আর্জেন্টিনা ভক্তদের মাথায়। তবে তিনি তো জাদুকর! খুব বেশি সময় নিলেন না। ওপেন প্লে থেকেই ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে দিলেন। জার্মানির মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপে রেকর্ড ১৭ গোলের মালিক এখন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে আর্জেন্টিনা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন