অশ্লীল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেইল করার চেষ্টা

অশ্লীল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেইল করার চেষ্টা

ফন্ট সাইজ:

একজন অপরিচিত নারীর সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিনকে ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডিতে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয় থেকে বিতাড়িত সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, আন্ডারগ্রাউন্ড পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে সম্মানহানি ও কর্মক্ষেত্রে ক্ষতি সাধনের চেষ্টা করে আসছিলো। এতে সফল না হওয়ায় বিভিন্ন সময় দুদকে বেনামি অভিযোগ দায়ের করা হয়েছিলো। এসব অপচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার তারা ভিন্নপথ অবলম্বন করেছে।

সমপ্রতি এই চক্রটি একজন অপরিচিত নারীর সঙ্গে অশ্লীল ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছে। তারা বিভিন্ন গণমাধ্যম, নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করছে। তাদের ওইরুপ হুমকিতে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিন বিব্রত বোধ করছেন। একেএম আরিফ উদ্দিন এ বিষয়ে আইনি সহায়তা চেয়ে গতকাল মতিঝিল থানায় একটি জিডি করেন। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ফোরামের বর্তমান সেক্রেটারি একেএম আরিফ উদ্দিন আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। এ ঘটনার পিছনে আসন্ন নির্বাচনের যোগসূত্র থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন