মদরিচের ‘২০০’ রাঙাতে চায় ক্রোয়েশিয়া

মদরিচের ‘২০০’ রাঙাতে চায় ক্রোয়েশিয়া

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মঞ্চে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে লুকা মদরিচ। টরন্টোয় পানামার বিপক্ষে ক্রোয়েশিয়া অধিনায়ক ২০০তম ম্যাচ খেলতে নামছেন। মদরিচের বিশেষ দিনে জয় ছাড়া অন্য কোনো ফল ভাবতে পারছে না ক্রোয়েশিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে জয় দরকার। এ নিয়ে আত্মবিশ্বাসী কোচ জ্লাতকো দালিচ। তিনি বলেন, ‘সামনে দুটি ম্যাচ আছে। আমাদের ভাগ্য এখনো আমাদের হাতেই।’ আর সেই লড়াইয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম মদরিচ। ৪০ বছর বয়সেও দলের মাঝমাঠের নিয়ন্ত্রক হিসেবে তিনি এখনো অপরিহার্য। ইংল্যান্ড ম্যাচে হারলেও ক্রোয়েশিয়ার দুই গোল তৈরিতে ভূমিকা ছিল তার।

জাতীয় দলের হয়ে মদরিচের পথচলা শুরু ২০০৬ সালে। এরপর ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলার হয়ে উঠেন তিনি। তার নেতৃত্বেই ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল। একই বছর মেসি-রোনালদো আধিপত্য ভেঙে জিতে নেন ব্যালন ডি’অর।

ক্লাব ফুটবলেও মদরিচের অর্জনের তালিকা দীর্ঘ। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি উয়েফা চ?্যাম্পিয়নস লীগ ট্রফি জিতেছেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের সাফল্যই এখন তার কাছে গুরুত্বপূর্ণ। পানামার বিপক্ষে ম্যাচের আগে ক্রোয়েশিয়ান শিবিরের বার্তা- অধিনায়কের ২০০তম ম্যাচটি যেন উৎসবের দিনে পরিণত হয়। আর মদরিচের মাইলফক রাঙাতে তৈরি ইভান পেরিসিচ। ৩৬ বছর বয়সেও দারুণ কার্যকরি খেলোয়াড় তিনি। পেরিসিচকে ছাড়া ৪-৩-৩ কিংবা ৪-২-৩-১ কোনো ফরমেশনেই সুবিধা করে উঠতে পারে না ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের বিপক্ষে মদরিচের মতোই আক্রমণ ও রক্ষণের ভারসাম্য রাখেন পেরসিচ। বিশ্বকাপে ছয়টি করে গোল ও অ্যাসিস্ট রয়েছে তার। ক্রোয়েশিয়ার হয়ে যা সর্বোচ্চ। তাছাড়া টানা চারটি আসরে অ্যাসিস্ট করা খেলোয়াড়ের তালিকায় লিওনেল মেসির পরেই অবস্থান পেরিসিচের।

লুকা মদরিচ
ম্যাচ গোল অ্যাসিস্ট
১৯৯ ২৯ ৩১

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন