নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।
আরও পড়ুন:
৪ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দু’টি গ্রুপ দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তাদের একটি গ্রুপের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেকটি পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
