প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের
স্থানীয় সময় সোমবার সকালে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

ফন্ট সাইজ:

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় সকালে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’-তে তাকে অভ্যর্থনা জানানো হয়। এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

এর আগে এদিন সকাল ৯টায় তিনি পেরদানা পুত্রা কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

এরপর লালগালিচায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে এবং এই সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদী, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, বিদেশি কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন এবং পরবর্তীতে উভয় দেশের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন