জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীকে ঘিরে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণা আগামী বছরের ২৫শে মে পর্যন্ত কার্যকর থাকবে। আর তা চলতি বছরের ২৫শে মে থেকে কার্যকর হবে।
রোববার গেজেটে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে গত ২৫শে মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে এ বছরের ২৫শে মে থেকে ২০২৭ সালের ২৫শে মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন তা প্রজ্ঞাপন জারি করা হলো।
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২১ জুন (রবিবার), ২০২৬, ৮ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
