৯ মাসের শিশুকে অপহরণের পর ধর্ষণ, অভিযুক্ত ১২ বছরের কিশোর

৯ মাসের শিশুকে অপহরণের পর ধর্ষণ, অভিযুক্ত ১২ বছরের কিশোর

ফন্ট সাইজ:

মাত্র নয় মাসের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ১২ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ভারতের উত্তর প্রদেশের গুলারিহা এলাকায় ঘটেছে এই ঘটনা। দেশটির পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২১ জুন) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নয় মাসের ওই শিশু তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। সেই সময় তাকে অপহরণ করা হয়।
পুলিশি হেফাজতে অভিযুক্ত বলে, শুক্রবার রাতে সে মদ পান করেছিল এবং এরপরে পর্ন দেখে। পরবর্তীতে সে ওই ঘুমন্ত শিশুকে অপহরণ করে।
তদন্তকারীরা বলেছেন, অভিযুক্তের মোবাইলে ৫০টির বেশি অশ্লীল ভিডিও এবং সার্চ হিস্ট্রিতে ১০০টির বেশি পর্ন সাইট পাওয়া গেছে। এনডিটিভি জানিয়েছে, গুলারিহা পুলিশ স্টেশন এলাকায় ঘটেছে এই ঘটনা।

ভুক্তভোগীর পরিবার জানায়, দিবাগত রাত দুইটার সময় শিশুটি নিখোঁজ হয়। এরপর ওই গ্রাম ও আশেপাশের মাঠগুলোতে ব্যাপকভাবে তল্লাশি চালানো হয়।
শনিবার সকালে ভুক্তভোগীর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মাঠের মধ্যে একটি টিনের চালার কাছে শিশুটিকে রক্তাক্ত ও তীব্র যন্ত্রণায় কাতর অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে বিআরডি মেডিকেল কলেজে রেফার করা হয়।
পুলিশ জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং শিশুটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশ শিশুটির বাবা-মা এবং দাদা-দাদিসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। এরপরেই ওই ১২ বছর বয়সী কিশোরকে সন্দেহ করা হয়। সে ওই পরিবারের আত্মীয় হয়। তিন দিন আগে চণ্ডীগড় থেকে তাদের বাড়িতে এসেছিল।
তদন্তকারীরা জানান, রোববার আটক হওয়া ছেলেটি প্রথমে অসংলগ্ন কথা বললেও পরে স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ সুপার নিমেশ পাটিল বলেন, শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন