ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী

ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ট্রাম্পের ‘দূরদর্শী ও অত্যন্ত গতিশীল নেতৃত্বের’ কারণেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সুইজারল্যান্ডে ইরান ও মার্কিন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে শরিফ বলেন, আমি মনে করি, এখানে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে, যা ভবিষ্যতে আশা করি খুবই ইতিবাচক ও কার্যকর ফল বয়ে আনবে।
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, দুই পক্ষের এই আলোচনা পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে চূড়ান্ত চুক্তির করার লক্ষ্যে ইরানি ও মার্কিন কর্মকর্তারা সুইজারল্যান্ডে বৈঠকে বসেছেন। সেই সঙ্গে এই বৈঠকে হাজির হয়েছেন পাক প্রধানমন্ত্রী ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির।









কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন