১০০ নম্বরের হবে পরবর্তী বিসিএসের মৌখিক পরীক্ষা

সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১০০ নম্বরের হবে পরবর্তী বিসিএসের মৌখিক পরীক্ষা

ফন্ট সাইজ:

বিসিএস পরীক্ষার ভাইভা নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করা হয়েছে এবং পরবর্তী বিসিএস গুলোতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের লিখিত উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত এস, আর.ও. নং ৪১২-আই/২০২৪ নম্বর প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১) এর টেবিলের ক্রমিক নং (৭) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত ভাইভা নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করা হয়েছে।

৪৭তম বিসিএস এ ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ৪৮তম ও ৪৯তম বিসিএস এই দুইটি বিশেষ বিসিএসও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হয়েছে, যা ২৭ মে, ২০২৫ তারিখে প্রকাশিত সংশোধিত বিধিমালা 'বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪' এর ২২ক। বিশেষ বিধান অনুযায়ী ১০০ নম্বরই ছিল। ৫০তম বিসিএসসহ পরবর্তী বিসিএসসমূহে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন