পাকিস্তানের কড়া হুঁশিয়ার বার্তা

পাকিস্তানের কড়া হুঁশিয়ার বার্তা

ফন্ট সাইজ:

পাকিস্তানে সন্ত্রাসী হামলার জন্য ফের কাবুল ও দিল্লিকে দায়ী করলো ইসলামাবাদ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় রাস্তায় বোমা হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছেন।

খামা প্রেস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বান্নু জেলায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে শনিবার অন্তত সাতজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত তিনজন। এসব হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এনিয়ে খাজা আসিফ বলেছেন, আফগানিস্তান থেকে চলা পাকিস্তানবিরোধী অভিযানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো নিরাপত্তা হুমকির জবাব দিতে প্রস্তুত।
গত দুই বছর ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এসব প্রদেশে নিরাপত্তা বাহিনী এবং তাদের স্থাপনা, বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে।

MD HUSAIN AHMED

৪ ঘন্টা আগে

সারা জীবন তোমরা করলায়।তারাও একটু করুক।

মন্তব্য করুন