আপনি জানেন কি , বিখ্যাত পপ তারকা সাকিরা ব্যাঙ-এর মতো ঘুমান(উপুড় হয়ে ঘুমান;কখনো কখনো তার প্রিয় সুগার ফ্রি চুইংগাম মুখে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন )। ক্রিস্টিয়ানো রোনালদো ডলফিনের মতো ঘুমান(ডলফিন চলতে চলতে ঘুমায়,পলিফেজ স্লিপ ; তিনি ১০ ঘণ্টা ঘুমের সূচির মধ্যে ৫ বার ১.৫ ঘণ্টা করে ঘুমান, এবং প্রতি ১.৫ ঘণ্টা পর পর ৩০ মিনিট জেগে থাকেন, তিনি ঘুমানোর ১.৫ ঘণ্টা আগে মোবাইল ফোনসহ সকল ইলেক্ট্রনিক সরঞ্জাম বন্ধ করে দেন) ও মেসি এবং নেইমার ভালুকের মতো ঘুমান (মেসি এবং নেইমার প্রথাগত ৮-১২ ঘণ্টা নিয়মিত ঘুমান এবং তারা দুইজন ঘুমের বিষয়ে অত্যন্ত সিরিয়াস )। বিষয়টি কি এবং একজন ফুটবলারের জীবনে ঘুমের ধরন ও নাক ডাকা কি প্রভাব বিস্তার করে আমরা জেনে নেই।
মানুষের ঘুমের ধরন চার প্রকার। একজন মানুষের অন্তত ৭ ঘণ্টা নিরিবিছিন্ন ঘুম প্রয়োজন। এই সময় তার দেহের জেনিটিক বিন্যাস অনুযায়ী সাজানো থাকে।
স্লিপ ক্রোনোটাইপ হলো আপনার শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি, যা নির্ধারণ করে আপনি কখন ঘুমাতে পছন্দ করবেন এবং কখন আপনার কাজের সর্বোচ্চ শক্তি পাবেন। মানুষের স্বভাব অনুযায়ী এটিকে ৫ টি প্রাণীর শ্রেণীতে ভাগ করা হয়— ভাল্লুক সিংহ, লার্ক (সকালের পাখি) এবং ডলফিন ও পেঁচা। এই ৫টি ক্রোনোটাইপ হলো-
১. ভাল্লুক
প্রায় ৫৫% মানুষ এই ক্যাটাগরিতে পড়ে।
সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে ওঠা এবং রাত ১১টার দিকে ঘুমাতে যাওয়া এদের প্রধান বৈশিষ্ট্য।
কাজের সময়: এদের শক্তি ও মনোযোগের শিখর থাকে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে।
বৈশিষ্ট্য: এরা সাধারণত সামাজিক, বহির্মুখী এবং দলের সাথে কাজ করতে পছন্দ করে। ৯টা থেকে ৫টার প্রচলিত কাজের সময় এদের জন্য সবচেয়ে উপযুক্ত।
২. সিংহ
জনসংখ্যা: প্রায় ১৫% মানুষ সিংহ বা আর্লি বার্ড ক্রোনোটাইপের হয়।
ঘুম ও জাগরণ: এরা খুব ভোরে (সকাল ৫টা-৬টার দিকে) ঘুম থেকে ওঠে এবং রাত ১০টার মধ্যে বিছানায় যেতে পছন্দ করে।
কাজের সময়: ঘুম থেকে ওঠার পর পরই সকাল ৮টা থেকে দুপুরের মধ্যে এদের কাজের এনার্জি সবচেয়ে বেশি থাকে। দুপুরের পর এদের ক্লান্তি আসতে পারে।
বৈশিষ্ট্য: এরা খুব উচ্চাকাঙ্ক্ষী, সুশৃঙ্খল এবং নেতৃত্বের গুণসম্পন্ন হয়।
৩. লার্ক
"লার্ক" মূলত সিংহ ক্রোনোটাইপের আরেকটি নাম। ইংরেজিতে সকালের পাখিদের লার্ক বলা হয়।
বৈশিষ্ট্য: সিংহদের মতোই এরা খুব সকালে সক্রিয় হয়, দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলতে ভালোবাসে এবং সন্ধ্যায় তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে।
৪. ডলফিন
জনসংখ্যা: এটি সবচেয়ে বিরল ক্রোনোটাইপ, মাত্র ১০% মানুষ এর অন্তর্ভুক্ত।
ঘুম ও জাগরণ: এরা সাধারণত অস্থির ও হালকা ঘুম হয়ে থাকে। বাস্তব জীবনে ডলফিনরা যেমন সবসময় সতর্ক থাকে, তেমনি মানুষের ক্ষেত্রে এই ক্রোনোটাইপের ব্যক্তিরা রাতে ঘুমাতে সমস্যা বা অনিদ্রায় ভোগেন।
কাজের সময়: নির্দিষ্ট কোনো বাঁধা-ধরা সময় নেই, তবে এদের মনোযোগ সাধারণত মধ্য-সকাল থেকে দুপুরের দিকে সবচেয়ে ভালো কাজ করে।
বৈশিষ্ট্য: এরা সাধারণত খুব বুদ্ধিমান, বিস্তারিত খুঁটিনাটির দিকে খেয়াল রাখে এবং চিন্তাশীল হয়।
৫)পেঁচা প্রকৃতির :এরা সারারাত জেগে থাকে এবং দিনে ঘুমায়। সন্ধার দিকে এদের কাজে উদ্দীপনা আসে।
নিজের স্লিপ ক্রোনোটাইপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং সে অনুযায়ী নিজের রুটিন বা ঘুম নিয়ন্ত্রণ করতে, আপনি আপনার ক্রোনোটাইপ কোনটি এবং আপনি কি আপনার প্রাকৃতিক ঘুমানোর সময় অনুযায়ী জীবনযাপন কাজ করার চেষ্টা করছেন?
