দুই মাজারের আয়-ব্যায়ের হিসাব চাওয়া নিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে নিয়ে যখন তুমুল বিতর্ক, তখনই তাকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। ফলে তার এই প্রত্যাহার আদেশকে ঘিরে নেট দুনিয়া সরব হয়ে উঠেছে। পক্ষে ও বিপক্ষে আলোচনাও চলছে।
দেশের বহুল আলোচিত এ প্রশাসনিক কর্মকর্তা সাদা পাথর কাণ্ডের ঘটনার পর গত বছরের আগস্টের শেষ দিকে এসে সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। দায়িত্ব পালনকালে নানা ঘটনায় তিনি আলোচিত-সমালোচিত হওয়ার পাশাপাশি প্রশংসিতও হন। সম্প্রতি পরিকল্পনা কমিশনের নির্দেশে সিলেটের হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজারের দানের বা নজরানার হিসাব চান। খাদেম অংশ হিসাব দিতে গড়িমসি করায় তিনি নিজেই দানবাক্স বসিয়ে দিয়েছেন। মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসনের প্রতিনিধিও।
এ বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে তখন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই দিন আদেশটি জারি করা হয়েছে বলে জানানো হয়।

MD.Hafiz uddin
১ ঘন্টা আগেThe gourd is the same as the pumpkin. De ma lutepute khai.