মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে সমাবেশ

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে সমাবেশ

ফন্ট সাইজ:

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মাদকবিরোধী র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সচেতন নাগরিক ও তরুণদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। র‌্যালিটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব খান (এমএসসি)।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এ আন্দোলনে কাজ করছেন তাদের পাশে দাঁড়াতে হবে।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও বেগবান করতে হবে এবং মাদককারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার কারণে সংগঠনের নেতা সোহরাব খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

অভিযোগ রয়েছে, শাহীন নামের এক মাদক কারবারি তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন সোহরাব খান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন