বন্ধই থাকছে হরমুজ প্রণালি, ঘোষণা ইরানের

বন্ধই থাকছে হরমুজ প্রণালি, ঘোষণা ইরানের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি এখনো বন্ধ আছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইআরজিসি নৌবাহিনী কোনো জাহাজ চলাচলের অনুমতিপত্র ইস্যু করবে না। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট ফার্স নিউজ রোববার (২১ জুন) এই তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইরানের খাতাম আল-আম্বিয়ার সদরদপ্তর।

খাতাম আল-আম্বিয়া হলো ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি শাখা।

গতকালের ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে- অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, এটি হবে ‘প্রথম ধাপ’ হিসেবে নেয়া পদক্ষেপ, যা চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবে কার্যকর করা হচ্ছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যদি আগ্রাসন অব্যাহত থাকে, তবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তি অনুযায়ী হরমুক প্রণালি খুলে দিতে হবে এবং সব ফ্রন্টে সংঘাত বন্ধ করতে হবে, যার মধ্যে লেবাননও রয়েছে। ইরানের দাবি, লেবাননে যেকোনো হামলা এবং ইসরাইলি সেনা অবস্থান করলে তা অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘন বলে বিবেচিত হবে।
তবে চুক্তি হলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন