কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালক-সহকারী নিহত

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালক-সহকারী নিহত

ফন্ট সাইজ:

কুষ্টিয়া সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে আগুন ধরে গেলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন। চালক আনিচুর রহমান আনিসের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়, এতে ঘটনাস্থলেই হতাহতের পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়। তবে ট্রাকের নিচে ও পাথরের স্তূপে চাপা পড়ায় সহকারী রতনকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তীতে তার মরদেহও উদ্ধার করা হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, পাথরবোঝাই ট্রাকটি সোনামসজিদ থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

no need, i am man.

৭ ঘন্টা আগে

''Otirikto'' Truck Bojhai 'Batil' karah Uchit. Gari-er Speed ''75 speed er Kom Speed''-e chalano Uchit. Kharaap , Ghum Ghum Driver der ''Biruddhea'' ki Police Action Naan ?

মন্তব্য করুন