বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। গত ১৯শে ফেব্রুয়ারি রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেলিমা রহমান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯শে ফেব্রুয়ারি রাত ১০টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সেলিমা রহমানের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির।
সিসিইউতে ভর্তি সেলিমা রহমান
স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
