কলকাতার আনন্দপুর অগ্নিকাণ্ড

২৭ দিন পর ১৮ জনের দেহাংশ তুলে দেয়া হলো পরিজনের হাতে

ফন্ট সাইজ:

কলকাতার আনন্দপুর অগ্নিকাণ্ডের ২৭ দিন পর নিখোঁজ ২৭ জনের মধ্যে ১৮ জনের দেহাংশ শনিবার তুলে দেয়া হয়েছে মৃতদের পরিবারের হাতে। দেহাংশ নিতে কাঁটাপুকুর মর্গে উপস্থিত হয়েছিলেন আত্মীয়-পরিজনেরা। তবে এখনো ন’টি দেহাংশ চিহ্নিত বা শনাক্ত করা যায়নি বলে পুলিশ সূত্রে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের পর স্থানীয় থানায় ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছিল।
শনাক্ত হওয়া ১৮ জনের পরিবারের সদস্যরা শনিবার সকালেই নরেন্দ্রপুর থানায় এসে পৌঁছেছিলেন। সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা কলকাতার কাঁটাপুকুর মর্গ থেকে প্রিয়জনের শেষ চিহ্নটুকু ফিরে পেয়েছেন।
গত ২৫শে জানুয়ারি রাতে আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় দু’টি গুদামে ঘটেছিল মর্মান্তিক অগ্নিকাণ্ড। উদ্ধার করা হয় দেহাংশ। এমনভাবে পুড়ে গিয়েছিল যে, শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে ১৮টি দেহাংশ শনাক্ত হয়েছে, তাদের অধিকাংশই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা রয়েছেন। ওই ১৮টি পরিবারের হাতে দ্রুত মৃত্যুর শংসাপত্রও তুলে দেয়া হয়েছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন