বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রোববার এক টেলিফোন আলাপে তিনি ড. খলিলুর রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের বৃহত্তর কল্যাণে একটি ‘ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ গড়ে তোলার বিষয়েও তারা একমত হন।
ওদিকে রোববার বিকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

London Eye
৩ মাস আগেGood to know.