সরাইলে শহীদ মিনারে ফুল দেয়ার ঘটনায় দেড় শতাধিক জনের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে সংসদ সদস্য ব্যরিস্টার রুমিন ফারহানাকে ফুল দিতে বাধা ও ধাক্কাধাক্কির ঘটনায় দেড় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রুমিন সমর্থক আহত আহাদ মিয়া নামের এক ব্যক্তি বাদী সরাইল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের লোকজনকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে যান স্থানীয় সংসদ সদস্য ও ভাষা সৈনিক প্রয়াত অলি আহাদের মেয়ে ব্যরিস্টার রুমিন ফারহানা। সরকারি নিয়মে প্রথমে ফুল দিবেন সংসদ সদস্য। সেই অনুসারে রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে ফুল দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি’র কয়েকশ’ নেতাকর্মী ভুয়া ভুয়া সেøাগান দিয়ে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি করে। তারা সমর্থকদের ওপর হামলা করে রুমিনের দিকেও তেড়ে আসে। এ সময় ফুল না দিয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন এমপি। মারধরের শিকার হন কয়েকজন সমর্থক। এর মধ্যে আহাদ মিয়াও ছিলেন। তিনি বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন