গোল্ডকাপ চ্যাম্পিয়ন দরিরামপুর মডেল ও জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়

গ্যালারিতে বসে ফাইনাল দেখলেন প্রধানমন্ত্রী

গোল্ডকাপ চ্যাম্পিয়ন দরিরামপুর মডেল ও জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফন্ট সাইজ:

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। খুদে ফুটবলারদের ফাইনাল ম্যাচ রাজধানীর আর্মি স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইনালে জয় লাভ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রথম ফাইনালে বালক বিভাগে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই খেলায় দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় ফাইনালে বালিকা বিভাগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলের ব্যবধানে হারায় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই টুর্নামেন্টে ২২ লাখেরও বেশি খুদে শিক্ষার্থী অংশ নেয় এবং ১ লাখেরও অধিক ম্যাচ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল চারটার দিকে তারেক রহমান আর্মি স্টেডিয়ামে পৌঁছান। পরে তিনি খুদে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে মোট চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। খেলা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন