স্টার অব দ্য ডে

স্টার অব দ্য ডে

ফন্ট সাইজ:

ম্যাচের পর জোহান মানজাবি বলছিলেন, ‘আজ রাতে হয়তো ঘুম হবে না।’ সুইজারল্যান্ড দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। দলের দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড়টির চেয়েও অন্তত দুই বছরের ছোট। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই খুঁজে নিলেন জাল। ১৯৫০ সালের পর বিশ্বকাপে সুইসদের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড এটি। পরে করলেন আরেকটি। তাতে কাঁপলো রেকর্ডবুকও।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বদলি হিসেবে নেমে জোড়া গোল করার নজির এবারই প্রথম। এমনকি দেশের কনিষ্ঠতম জোড়া গোলদাতাও এখন তিনি। নিজের ক্যারিয়ারেও এই প্রথম জোড়া গোল করলেন মানজাবি, তাও আবার বিশ্বমঞ্চে! ঘুম আর হবে কী করে!

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন