সড়ক পরিবহন মালিক সমিতিতে সিলেটের দুই নেতা নির্বাচিত

ফন্ট সাইজ:

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের দুই পরিবহন মালিক নেতা। কাউন্সিলে নির্বাচিত কমিটি ঘোষণা করা হলে গতকাল রোববার নির্বাচন কমিশন তা গেজেটভুক্ত করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ খান। এতে সাধারণ সম্পাদক (বিভাগীয়) পদে বিজয়ী হয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ হাসান চৌধুরী তারেক ও সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) পদে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি নাজির আহমদ স্বপন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিলে সিলেট বিভাগের দুই শীর্ষ পরিবহন মালিক নেতা গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। সিলেটের পরিবহন মালিক-শ্রমিকদের দাবি-ধাওয়া আদায়ে কেন্দ্রীয় কমিটিতে তারা ব্যাপক অবদান রাখবেন বলে প্রত্যাশা সকল গণ ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন