আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি - গানের সুরে সুরে লন্ডনে উদযাপিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি। এদিন প্রথম প্রহর থেকেই লোকারণ্য হয়ে ওঠে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কের মিনার। মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিক ও কমিউনিটির নানা শ্রেণি পেশার বাংলাদেশিরা।
প্রতিবছরের ন্যায় প্রভাতফেরির আয়োজন করে যুক্তরাজ্য প্রভাতফেরি উদযাপন পরিষদ। ১৯৫২ সালে নিজের মাতৃভাষা রক্ষায় জীবন দিয়েছে বাংলার দামাল ছেলেরা। গৌরবোজ্জ্বল সংগ্রামগাথা এই ইতিহাস ও ভাষার ঐতিহ্য বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও অন্যান্য কমিউনিটির মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শহীদ মিনারে প্রভাতফেরির মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ চলেছে দিনভর।
প্রভাতফেরিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম ও বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ পার্লামেন্টের এমপি আপসানা বেগম।
সেখানে উপস্থিত বাংলাদেশিরা বলেন, বাঙালিদের আত্মদান সবার জন্য অনুপ্রেরণা ও গৌরবের। যার জন্য একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিকভাবে পালন করা হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।
লন্ডনে অমর একুশে পালন
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
প্রবাস
৪ মাস আগে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ৯ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
