শিক্ষার মান উন্নয়ন বড় নয় নীতিনৈতিকতার শিক্ষার মাধ্যমে বড় হোক আপনার সন্তান। কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজিত কালিয়া উপজেলা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদালয়ের নড়াইলের জেলা প্রশাসক ড, মোহাম্মদ আবদুল ছালাম অভিভাবক ও শিক্ষাথীদের সমাবেশে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন একটি ভাল মানুষ একটি লাইব্রেরীর সমান, তাই আপনার সন্তানদের সুপ্রতিষ্ঠিত করে দেশ সেবার কাজে নিয়োজিত করার আপনারাদের ভূমিকা অনেক।
এ সময়ে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র , মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,সহকারী কমিশনার ভুমি শ্রাবনী বিশ্বাস। মেয়েদের সমম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ও নির্বাহী অফিসারের উদ্যোগে শিক্ষাথী ও কিশোরীদের জনসচেতনতা মূলক শিক্ষা, স্বাস্থ্য উপকরণ ও গাছের চারা বিতরন করা হয়। পল্লী কমসংস্থান সহায়তা প্রকল্প কালিয়া কিশোরীদের মাঝে চেক বিতরন করেন। পরবর্তীতে বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদালয়ের চত্বরে একটি আম রুপালীর চারা রোপন করেন জেলা প্রশাসক।
