শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

ফন্ট সাইজ:

২৫শে জুন থেকে শুরু হচ্ছে ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে আয়োজিত ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ থেকে ৩০শে জুন পর্যন্ত চলবে ছয়দিনব্যাপী এই আয়োজন।

পদাতিক নাট্য সংসদের উদ্যোগে ২০১০ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে দেশের ছয়টি নাট্যদলের ছয়টি নাটক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন