ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশার উপদ্রব বন্ধ ও কার্যকর মশক নিধন কার্যক্রম গ্রহণের দাবিতে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম (রাশেদ) ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী রিট পিটিশন দায়েরসহ প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেন।
নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন দায়েরের কথাও উল্লেখ করা হয়েছে।
নোটিশে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ৪ঠা সেপ্টেম্বর মিরপুর-১ এর ‘ডি’ ব্লকে বসবাসকালে তিনি নিজে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। একই বছরের ৩১শে অক্টোবর এডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
