নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার সকালে রাজধানীর ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় ববি হাজ্জাজ বলেন, ‘নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন।’
নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না।’
আহত প্রত্যেক কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আব্দুল্লাহ
৪ মাস আগেআগের থেকে অভিযোগ-মামলা দিয়ে রাখলো যেন তার বিরুদ্ধে অভিযোগটা হালকা করা যায়।
পুরনো রাজনৈতিক কৌশল।
চিন্তাধারা সেই পুরনোই রয়ে গেল।
কিছু কিছু বাচ্চা আছে যারা অন্য বাচ্চাদের মেরে এসে পরে নিজের বাবামার কাছে কান্না করে বলে যে ও আমাকে মেরেছে।