থার্ড টার্মিনাল দ্রুত চালু করার উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

থার্ড টার্মিনাল দ্রুত চালু করার উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। রোববার সচিবালয়ে থার্ড টার্মিনাল নিয়ে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আফরোজা খানম রিতা বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

বিমান মন্ত্রী বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজ ব্রিফ করেছি। উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব।’

Andalib

৩ মাস আগে

অন্তর্বতীকালীন‌ সরকার দেড় বছরে এটাকে চালু করার কোন উদ্যোগ নেই। যদিও ৯৯% কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়েই শেষ হয়েছিল। সরকারের উচিত দ্রুত থার্ড টার্মিনাল চালুর ব্যবস্থা করা।

এ এইচ ভূঁইয়া

৩ মাস আগে

উন্নয়নের ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে, তাহলেই দেশ এগুবে। আপনার করা উন্নয়ন মুলক কাজ আগামী সরকার এগিয়ে নিবে।

মো ইউসুফ আলী

৩ মাস আগে

আশা করি নতুন সরকার হজ যাত্রীদের গমনের পূর্বে থার্ড টার্মিনাল এর কাজ সম্পাদন করবেন

A R Sarker

৩ মাস আগে

3 red Terminal কি ব্যাক্ষা দেয়া উচিত ছিল।

মন্তব্য করুন