জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সাহসী সাংবাদিকতার জন্য ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন তিনি। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন, ভারতের আউটলুক ও ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি। দেশ–বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণাপ্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সালিম সামাদ।
সালিম সামাদের বিরুদ্ধে ২০০২ সালে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। তারপর দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি।
সাংবাদিক সালিম সামাদ আর নেই
স্টাফ রিপোর্টার
দেশ বিদেশ
৪ মাস আগে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ১ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
