যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইনের হুন্ডিগড় এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতারা হলেন, মো. আজিজুল ইসলাম (৫৮) ও মো. সাইফুল ইসলাম (৫৫)।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খোকন বলেন, ‘জুরাইন হুন্ডিগড় এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার ৩৩/১২ সতীশ সরকার রোড এলাকার এম এ সালাম মৃধার ছেলে। আর সাইফুল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার লোকমান খোন্দকারের ছেলে।
বর্তমানে রাজধানীর গেন্ডারিয়ার ডিআইটি মসজিদ এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার একটি মোটর পার্টসের দোকান আছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন