সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

ফন্ট সাইজ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেলিমা রহমান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সেলিমা রহমানের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল।