ফরিদপুরের নগরকান্দায় তিন শতাধিক কৃতি ও মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বেগম শিরিয়া সমাজকল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মাসুদ এবং সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার মো. আল ফাহাদ, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও সুধীজন ।
এসময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে। অনুষ্ঠানের শেষপর্বে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। শিক্ষা ও মেধার বিকাশে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
