চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরাফাত নামের এক কর্মী আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ফতুল্লার গুলশান রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন।
আহত আরাফাতের অভিযোগ, এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধনে সিয়াম, বিপ্লব, নোমান, রাসেল ও সাব্বির তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে আলিফ দেওয়ান জানান, নির্বাচনের পর আরাফাত পঞ্চবটি মোড়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছিল এবং সে এনসিপি’র কেউ নয়। তিনি দাবি করেন, শনিবার বিকালে আরাফাত ও তার লোকজন তাদের কর্মী বিপ্লবকে মারধরের উদ্দেশ্যে রোলিং মিলে নিয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে বিপ্লবকে উদ্ধার করে।
এদিকে আরাফাত জানান, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে ৫০ হাজার টাকা অনুদান দেন।
তার দাবি, তিনি নিজ হাতে টাকা দেওয়ায় আলিফ দেওয়ান ক্ষুব্ধ ছিলেন। আলিফ চেয়েছিলেন অনুদানের টাকা তার মাধ্যমে দেওয়া হোক। সেই ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া হামলাকারীরা তার রোলিং মিলে ঢুকে তার বাবাকেও অপমান করেছে বলে দাবি করেন আরাফাত।
এ ঘটনায় স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলামের কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে উপযুক্ত বিচার না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন আহত কর্মী আরাফাত।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে রূপ নেয়। এ বিষয়ে একপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাঁদাবাজির অভিযোগ
নারায়ণগঞ্জে এনসিপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
অনলাইন
৩ মাস আগে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ১১ঃ২২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

ফেরদৌসী আক্তার
৩ মাস আগেআবার তোরা মানুষ হ, মব ও চাঁদাবাজি বন্ধ কর বাবারা!