ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ই মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ই মার্চ অথবা এর দুই-তিনদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় পরদিন। সেই হিসেবে ১৪ই মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ১৭ই ফেবু্রয়ারি এমপিরা শপথ নিয়েছেন। একইদিন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। নির্বাচন করা হয় সংসদ নেতা ও বিরোধী দলের নেতা। তবে এখন পর্যন্ত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয়নি। বিএনপি সংসদ উপনেতা ও চিফ হুইপও নির্বাচন করেনি।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০ থেকে ১২ই মার্চ : স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
