রাউজানে নামাজ শেষে ফেরার পথে শ্রমিক দল নেতাকে গুলি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মেহেদী হাসান (৩২) নামে এক শ্রমিক দল নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাউজান পৌরসভার চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেহেদী হাসান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং পৌর এলাকার স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার বুকে ও পায়ে গুলি লাগে। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন