দিল্লিতে প্রত্যাখ্যাত উপদেষ্টা ডা. জাহেদ, ধরলেন ফিরতি ফ্লাইট

দিল্লিতে প্রত্যাখ্যাত উপদেষ্টা ডা. জাহেদ, ধরলেন ফিরতি ফ্লাইট

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে দেয়া হয়নি।

ঢাকায় প্রাপ্ত সর্বশেষ খবরে জানা যায়, কোনো একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে ঢোকার ছাড়পত্র দেয়নি।

দায়িত্বশীল কূটনৈতিক সূত্র মানবজমিনকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভিসাসংক্রান্ত জটিলতা ছিল। তিনি সাধারণ পাসপোর্টে ভ্রমণ করেছিলেন। যদিও এতদিনে তার কূটনৈতিক পাসপোর্ট হয়ে যাওয়ার কথা ছিল।

দিল্লির একটি সূত্র জানিয়েছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষমাণ ছিলেন।উপদেষ্টা প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি নোটিশে আসার পর তিনি ভারত সরকারের উচ্চ মহলে যোগাযোগ করেছেন। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। ফলে শেষ পর্যন্ত ডা. জাহেদকে ঢাকাগামী ফিরতি ফ্লাইট ধরতে হয়েছে।

সফিকুল ইসলাম

১ মাস আগে

যতই আমরা বলি প্রতিবেশী কিন্তু প্রতিবেশীরা পাশের প্রতিবেশীকে মুল্যায়ন করেনা। বিশ্বের আর কোন দেশ এমন নেই প্রতিবেশী দেশের সাথে এমন আচরন করে। এই মুদির সরকার বিশ্বের জন্য কলঙ্ক।

সরল

১ মাস আগে

প্রশ্ন হলো জাহেদ সাহেব কি জানতেননা এভাবে কোন দেশে ইন করা যায়না ? যদি না জেনে থাকেন তাহলে তিনি এবং এই সফর সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। রাষ্ট্রকে অপমানের সুযোগ করে দেওয়ার অধিকার কারো নাই।

ডিকে বিড়াল

১ মাস আগে

বর্তমান সরকার প্রেক্ষাপট বহি বিশ্বে আমাদের ইমেজ লঙ্ঘিত হয়েছে। কারণ একটাই দেশের অভ্যন্তরে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারেননি।
ব্যাপক সমালোচিত লোক মন্ত্রী পরিষদে ও সরকারে রয়েছে। অন্যদিকে সরকারের যথেষ্ট দূরদর্শিতার অভাব রয়েছে।

dada babu

১ মাস আগে

আলহামদুলিল্লাহ জাহেদ সাহেব কংগ্রাচুলেশন। ইলিয়াস সন্তানেরা আপনাকে র বানিয়ে দিয়েছিল আশা করি তাদের মোহ কেটেছে।

Md.Serajul IslamFCMA

১ মাস আগে

জাতিসংঘে ভারত বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে! মনে রাখতে হবে।

Foul

১ মাস আগে

পৃথিবীর অন্য কোনও দেশে অনিয়ম চলে না।

এমদাদ khan

১ মাস আগে

এবার বলাই যায় দিল্লি না ঢাকা -- ঢাকা ঢাকা

মোঃ রওশন আলী হাওলাদার

১ মাস আগে

ড. জাহেদ এর স্বেচ্ছাচারিতায় বাংলাদেশ একটি সেইম সাইড গোল খেলো। ভারতের পুশইন বিষয়ে তার বলা কথাগুলি অগ্রহন যোগ্য৷ ছিল। প্রায় ৯০% মানুষ তার মন্তব্যেের বিরোধিতা করে। দিল্লিতে ঢুকতে না দিয়ে দিল্লি বুঝিয়ে দিল দালালের জন্য সম্মান নয়। মাননীয় প্রধানমন্ত্রীর উচিত তার এই দিল্লিতে ঢুকতে না দেওয়ার বিষয় টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া। এমন লোক প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর।

আতিক

১ মাস আগে

সরকারের গ্ৰহনযোগ্যতা নেই।

shahidul Islam

১ মাস আগে

প্রতিবশী দেশের অনুগত হিসেবে পরিচিত ডাক্তার সাব দেশে খুব ইমেজ সংকটে আছেন। ইমেজ পুনরুদ্ধারের জন্য এটা তাদের কৌশল। এই কৌশল দেশের মানুষকে ইমোশনালী ব্লাকমেইল করে তাঁর ইমেজ সংকট কাটিয়ে ফায়দা হাসিলের মতলব ছাড়া আর কিছু নয়।

Abdul Bari

১ মাস আগে

Brother India is never our friend, they always act as enemies of India and Bangladesh, they are not our real friends

MD Khan

১ মাস আগে

দিল্লি এমনিতেই ঢাকার জন্য অশুভ। এখন নতুন চক্রান্ত শুরু হয়েছে তারেক রহমানের চীন সফরকে ঠেকানোর জন্য। পুশ ইন তার একটা অংশ। ডক্টর জাহিদকে ভিসা না দেওয়াও এটার একটা অংশ। আরো অনেক কিছু ঘটবে। দিল্লি অনেক কিছু করবে। এমনকি সীমান্ত এলাকায় যুদ্ধও হইতে পারে।

Kabir Mostafa Anowar

১ মাস আগে

Not only now India always too much asking questions for specially journalist when enter there country w ever I observe it’s too bad

Belal Ahmed

১ মাস আগে

Just shows what our friend thinks of us!

A K A Mubin

১ মাস আগে

What more can be expected from chai wala government

salman

১ মাস আগে

Tahole Bujha Jay, Dr. Zahid ra sothik poth a e asen.

Prof. Nasir Uddin Ahmed

১ মাস আগে

দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রয়োজন।
তৃতীয় রাষ্ট্রের মুরব্বীয়ানা কমাতে হবে।

মন্তব্য করুন