ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করেছে। একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

মোঃ আতাউর রহমান

১ মাস আগে

এস আলমের পাহারাদার চৌকিদারগণ এত সহজে হাল ছেড়ে দিবে না। ইসলামী ব্যাংক এর লুটেরা এস আলম ও শেয়ার হোল্ডারদের কবল থেকে ব্যাংক ও আমানত বা আমাদের সঞ্চিত অর্থসম্পদ রক্ষা করতে রাজপথের আনদোলন সংগ্রাম বিক্ষোভ বজায় রাখতে হবে। আসুন আমরা হিসাবধারী সচেতন হই।

Md.Shahidullah.

১ মাস আগে

অর্থ মন্ত্রী কে বলছি, দেশের মানুষের স্বার্থ বিবেচনা করুন। হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। ইসলামী ব্যাংক নিয়ে আবার নতুন কোনো কুটিল ষড়যন্ত্র করবেন না।

সবাই না বুঝলেও, অনেক লোক ই সরকারের ষড়যন্ত্র সময় মতো ধরে বলবে।

Mosharrof Hossain

১ মাস আগে

অপেক্ষা করে পর্যবেক্ষণ করতে হবে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের মগজে কুখ্যাত ব্যাংক লুটেরা ও জনগণের বিশ্বাস ঘাতক এস আলমের প্রেতাত্মা ভর করেছে তাই ইসলামী ব্যাংকের বৃহত্তর স্বার্থে সকলকে সচেতন থাকতে হবে। মহান আল্লাহ পাক আমাদের সহায় হোন।

Abul Kashem

১ মাস আগে

বাগানের মালিক তার মালিকে বললেন বাগান থেকে একটি ফুল আনতে। মালি ফুলের গাছ সহ তুলে নিয়ে এসেছে।

মন্তব্য করুন