জাতীয় মসজিদের দোয়া মাহফিলে কর্মকর্তাদের চেয়ারে বসা নিয়ে ক্ষোভ

জাতীয় মসজিদের দোয়া মাহফিলে কর্মকর্তাদের চেয়ারে বসা নিয়ে ক্ষোভ

ফন্ট সাইজ:

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় সাধারণ মুসল্লিরা মসজিদের ফ্লোরে কার্পেটে বসে এ দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন। তবে ব্যতিক্রম দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনের কতিপয় কর্মকর্তার বেলায়। তারা মসজিদের ভিতর মুসল্লিদের কাতারে না বসে বাহির থেকে চেয়ার এনে সেই চেয়ারে বসে দোয়া মোনাজাতে অংশ নেন। এতে মুসল্লিদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে কর্মকর্তারা শারীরিক ভাবে সুস্থ ছিলেন। মসজিদের ফ্লোরে সাধারণ মুসল্লিদের সঙ্গে দোয়া মোনাজাতে অংশ নিতে স্বাস্থ্যগত কোন সমস্যা ছিল না তাদের। এরপরও সাধারণ মুসল্লিদের সঙ্গে ফ্লোরে বসে মোনাজাতে অংশ নিতে তাদের অনীহা মুসল্লিদের নজরে আসে। অনেকেই এটাকে শ্রেণি বৈষম্য বলে মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন