কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না, আমরা নৃতাত্তিকভাবে বাংলাদেশি

তথ্যমন্ত্রী

কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না, আমরা নৃতাত্তিকভাবে বাংলাদেশি

ফন্ট সাইজ:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘যারা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন, আর যারা বাইরে কথা বলেন, তাদের ভাষা এক হলেও মনোজগতে পার্থক্য রয়েছে। এজন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না। আমরা নৃতাত্তিকভাবে বাংলাদেশি।’

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ একটি বিরাট অর্জন। আর যদি ১৪০ কোটি আর ২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চান তাহলে সার্ক’র ২২০ কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। যারা এটা চাইবে না আমরা এটাকে সন্দেহের চোখে দেখবো। আঞ্চলিকতার জন্য সার্ক এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এভাবেই আমরা এগোতে চাই।’’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘যখন জাতি সংকটে ছিলো, তখনই দেশকে ঐক্যবদ্ধ করতে শুরু করেন আমাদের নেতা তারেক রহমান।’ তিনি বলেছিলেন ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’। তিনি আরও বলেছিলেন ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি ঘুরে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ’। এসব স্লোগান কিন্তু আমাদেরকে জুলাই আন্দোলনের শক্তি ও সাহস জুগিয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন আদায় করতে পেরেছি।’

তিনি বলেন, ‘অতীতের তুলনায় বর্তমান সংসদ জনগণের জন্য কাজ করছে। তবে আমাদের বন্ধুর পথকে আমাদের প্রকৃত বন্ধু কিংবা দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী বন্ধু সেটা বের করতে হবে। সেজন্যই আমরা বাংলাদেশি সংগঠনের সূচনা। আগামী ৫ আগস্ট বাংলাদেশের সর্বশেষ মহান বিজয় ও গণঅভ্যুত্থানের দিবস পালনের দিন ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের যাত্রা শুরু হতে পারে। কে বন্ধু কে কার শত্রু বা সমর্থক সেদিকে গেলে আমাদের লক্ষ্যভ্রষ্ট হতে পারে।’

সংগঠনটির মূল উদ্যোক্তা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় আরও বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা রাশেদ খান ও মোমিনুল আমিন।



Khokon

১ মাস আগে

Well explained about our country's future goal & strategy. But we should not forget late president Ziaur Rahman was killed by conspiracy few weeks after Hasina's come back from a neighboring foreign country. We should not forget that present ambassador of India designated in Bangladesh was a full fledged minister in BJP government before. That gentle man has been posted in Bangladesh as an ambassador which is a low portfolio post than a minister.
There is reasons. We should not forget it.
My suggestion is prime minister Tareque Zia's security must be well planned with obident & Faith full security forces. He should not move freely as we are observing after his coming back from UK. He is the only light for our sovereignty, national interest. Again reminding the fate of late president Ziaur Rahman immediately after coming back of Hasina from a foreign soil . We should choose our friends among different countries according to our own national interest

আলী আমজাদ খান

১ মাস আগে

যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। তবে ৫আগষ্টকে "রাহুমুক্তি " দিবস ঘোষণা দিলে আমার মনে হয়
যথোপযুক্ত হবে।

Abdul Matin Sikder

১ মাস আগে

অসংখ্য ধন্যবাদ, যথোপোযুক্ত জবাব দেয়ার জন্য, আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশের মাননীয় তথ্যমন্ত্রী, খুব ভালো লেগেছে।

মন্তব্য করুন