রাত ৩:১৪ কানাডার গোলদাতা কাইল লারিনকে চিনে নিন
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই আজ কানাডার হয়ে একমাত্র গোলটি করেছেন লারিন। গোলটি ছাড়াও দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন তিনি। অন্টারিওর ব্র্যাম্পটনে এক জামাইকান পরিবারে জন্ম নেয়া লারিন মার্কিন যুক্তরাষ্ট্রেও বেশ কিছু সময় কাটিয়েছেন। সেখানে তিনি ইউকনে কলেজ ফুটবল খেলার পাশাপাশি এমএলএস (MLS)-এ অরল্যান্ডো সিটির হয়ে খেলেছেন।বর্তমানে তিনি ইংলিশ ক্লাব সাউদাম্পটনের হয়ে খেলছেন, যেখানে ২২ ম্যাচে তার গোলসংখ্যা ৯টি। আজকের গোলের পর কানাডা জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৩১।
রাত ৩টা বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা
খেলা শেষ। টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে স্বাগতিক দলটি। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা। ২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।
রাত ২:৫৫ কাটিচ পেলেন হলুদ কার্ড
৯০+৩ মিনিটে ফ্রি কিক পায় বসনিয়া। ছোট পাসে ফ্রি কিকটি করার পরপরই বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে ছুটে যায় কানাডা...। কিন্তু কাইল লারিন যখন বল নিয়ে দ্রুত গতিতে এগোচ্ছিলেন, তখন তাকে পেছন থেকে টেনে ধরে থামিয়ে দেন কাটিচ। এই ফাউলের জন্য রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে বিন্দুমাত্র দ্বিধা করেননি।
রাত ২:৪৫ কাইল লারিনের গোলে সমতায় ফিরলো কানাডা
মাঠে নামার মিনিট দুয়েক পরই কানাডার হয়ে সমতাসূচক গোলটি পেলেন কাইল লারিন। ৭৮ মিনিটের সময় বক্সের ওপর থেকে ডান পায়ে তার নেয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে ডান কোণ দিয়ে বসনিয়ার জালে জড়ায়।
রাত ১: ৫৩ প্রথমার্ধ শেষে বসনিয়া ১, কানাডা ০
জোভো লুকিচের ২১ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অবশ্য সম্পূর্ণ আধিপত্য দেখিয়েছে কানাডা; ৬৬ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। তবে বল দখলে পিছিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরির দিক থেকে কিছুটা এগিয়ে ছিল বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধ শেষে এক্সপেক্টেড গোল বা প্রত্যাশিত গোলের পরিসংখ্যানে ০.৭৭-০.৬৬ ব্যবধানে এগিয়ে রয়েছে বসনিয়ানরা। ৬৮ শতাংশ বল দখলে রেখে কানাডা গোলের চেষ্টা করেছে ৭বার। আর বসনিয়া ৩২ শতাংশ বল দখলের পাশাপাশি ৬বার গোলের চেষ্টা চালায়।
১.৪৮ বসনিয়ার এরমেদিন ডেমিরোভিচের হলুদ কার্ড
ডেমিরোভিচের একটি অতিরিক্ত আক্রমণাত্মক ট্যাকলের কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। টুর্নামেন্টে এটিই বসনিয়া-হার্জেগোভিনার প্রথম কার্ড।
১.৩৬ তানি ওলুয়াসেয়ির সুযোগ হাতছাড়া
বক্সের ডান প্রান্তে বেশ কিছুটা ফাঁকা জায়গা পেয়ে গিয়েছিলেন ওলুয়াসেয়ি। তবে তার নেয়া শটটি গোলপোস্টের বাঁ দিক দিয়ে ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে এখন পর্যন্ত এটিই ছিল কানাডার তৈরি করা সেরা সুযোগ।
১.২৫ বসনিয়ার দারুণ সেট-পিস, পিছিয়ে পড়লো কানাডা
অসাধারণ এক সেট-পিস থেকে গোল করে ম্যাচে লিড নিয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। একটি কর্নার কিক থেকে চমৎকার বোঝাপড়ায় পরপর দুটি হেডার হয়। এর মধ্যে দ্বিতীয় হেডারটি জোভো লুকিচের গায়ে লেগে ড্রপ খেয়ে কানাডার জালে জড়ায়। এই দর্শনীয় গোলের পর ম্যাচে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। বিশ্বকাপে এটি লুকিচের প্রথম গোল।
১.১৭ বল পজিশন কানাডা ৪৯ শতাংশ, বসনিয়া ৫১ শতাংশ
তিনবার গোল এটেস্পট নিয়েছে বসনিয়া অন্যদিকে স্বাগতিক কানাডা এখনো বড় কোনো আক্রমণ করতে পারেনি।
১.১৫ কানাডার অ্যালিস্টার জনস্টনের হলুদ কার্ড
তার স্লাইডিং ট্যাকলটি বেশ ফাউল বা আক্রমণাত্মক ছিল বলে রেফারি কার্ড দেখান। এর মাধ্যমেই দিনের প্রথম কার্ড দেখলেন আলিস্টার।
১.০৬ বসনিয়া ও হার্জেগোভিনার সুযোগ হাতছাড়া
বক্সের ভেতর আলতো করে বাড়িয়ে দেওয়া একটি ফ্রি-কিক থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল বসনিয়া-হার্জেগোভিনা, তবে বক্সের ওপর থেকে নেওয়া তাদের শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়।
১.০০
কানাডা লাল জার্সিতে সজ্জিত; বসনিয়া সাদা জার্সিতে, যার হাতা নীল। সহ-স্বাগতিকদের কিক-অফের মাধ্যমেই শুরু হলো ম্যাচ।
০০.৫৯ দুই দল
কানাডা: ক্রেপো, জনস্টন, ডি ফুগারোলস, কর্নিলিয়াস, লারিয়া, বুকানন, কোনে, ইউস্তাকিও, মিলার, জোনাথন ডেভিড, ওলুয়াসেয়ি
অতিরিক্ত খেলোয়াড় (সাব):সেন্ট ক্লেয়ার, গুডম্যান, জোন্স, ওয়াটারম্যান, চোইনিয়ার, লারিন, শ্যাফেলবার্গ, বোম্বিটো, ডেভিস, আহমেদ, ওসোরিও, সিগুর, প্রমিজ, সালিবা, নেলসন
বসনিয়া ও হার্জেগোভিনা: ভাসিল, ডেডিচ, কাটিচ, মুহারেমোভিচ, কোলাসিনাচ, বাজরাকদারেভিচ, বাসিচ, তাহিরোভিচ, মেমিচ, ডেমিরোভিচ, লুকিচ
অতিরিক্ত খেলোয়াড় (সাব): জুরকাস, জ্লোমিসলিচ, মুজাকিচ, হাদজিকাদুনিচ, গিগোভিক, বাজদার, জেকো, সুনজিচ, হাদজিয়াহমেতোভিচ, বার্নিচ, আলাজবেগোভিক, রাদেলিচ, তাবাকোভিচ, মালিচ, মাহমিচ
০০:৪৪
২০২৬ বিশ্বকাপের তৃতীয় ম্যাচের ম্যাচে আর কিছুক্ষণ পর স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচ থেকে ছিটকে গেছেন কানাডার অধিনায়ক আলফোনসো ডেভিস। বসনিয়ার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ফুটবলার এদিন জোকোর।
