নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের দেয়া আগুনে কবিরুল ইসলাম নামে এক শিক্ষকের চারটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় শিক্ষকের গরু ও ছাগল পুড়ে মারা যাওয়াসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি খেজুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে শিক্ষকের বাড়ির স্টোররুমে কে বা কারা গোপনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরসহ চারটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। আগুনে দু’টি গরু, দু’টি ছাগল এবং প্রায় অর্ধশত হাঁস-মুরগি পুড়ে মারা যায়। আগুনের খবরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
কিশোরগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে শিক্ষকের চারটি ঘর পুড়ে ছাই
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
