ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি বলেন, দেশে যে হারে খুন ধর্ষণ অপহরণ ছিনতাই চাঁদাবাজি বাড়ছে তা উদ্বেগজনক। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা সবাইকে কাঁদিয়েছে। সিলেটের ৪ বছরের শিশু ফাহিমাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিন্তু এসব ঘটনা একটা দুইটা নয় অহরহ ঘটছে। ব্ল্যাকমেইলিং এর ঘটনা আতঙ্ক তৈরি করছে। সীমান্তে পুশইন উত্তেজনা এসব সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ। সীমান্ত হত্যা বন্ধে সরকার কঠোর হতে হবে। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢোল, তবলা, ড্যান্স বাদ্যযন্ত্র শেখানোর জন্য যে চেষ্টা করছেন তা বন্ধ করতে হবে। অন্যথায় পূর্বের মতো কঠোর আন্দোলনে নামতে হবে। তিনি আরও বলেন, দেশের মধ্যে হযরত মুহম্মদ (সা.) এর আদর্শ বাস্তবায়ন ছাড়া ধর্ষণ, হত্যা, গুম, খুন বন্ধ করা সম্ভব হবে না। তিনি নগরীর সারদা হলে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ নজীর আহমদ, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ, বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম মহানগর সভাপতি প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ জাকাওয়াত হোসেন প্রমুখ।
সিলেটে মুফতি ফয়জুল করীম
রাসূল (সা.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকাণ্ড বন্ধ হবে না
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৩ জুন (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
