বান্দরবানের লামায় এক বিধবাকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি মো. নাছির (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. নাছির উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাইশখাইল্লা ঝিরি মুসলিম পাড়ার বাসিন্দা মজু মাঝির ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত বৃহস্পতিবার রাত ৮টায় বাদী হয়ে মো. নাছিরের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিধবাকে ধর্ষণচেষ্টার অভিযোগে লামা থানায় মামলা নেয়া হয়েছে। আসামি মো. নাছির পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
