গণতন্ত্রকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছিল: মঈন খান

গণতন্ত্রকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছিল: মঈন খান

ফন্ট সাইজ:

১৯৭২ থেকে ৭৫ সময়কালে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়বাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবিদার আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল মন্তব্য করে মঈন খান বলেন, ৭২ থেকে ৭৫ সময়টায় আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে কবরে পাঠিয়ে, সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে বাকশাল সৃষ্টি করেছিল।

বাংলাদেশের মানুষের অধিকার, অর্থনৈতিক অধিকার হরণ করেছিল।
জিয়াউর রহমান জীবনী তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমানের জীবনের যে আদর্শ, সেটা হচ্ছে সততা। তার জীবনের যে কর্মপদ্ধতি, সেটা হচ্ছে শৃঙ্খলা। আর তার জীবনের যে বিশ্বাস, সেটি হচ্ছে দেশপ্রেম। তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ যখন একটি কঠিন সময়ে, একটি চ্যালেঞ্জের মুখে, তখন নিজের জীবনকে বাজি রেখে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে ঘোষণা দিয়েছিলেন- বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) তখন প্রায় সাড়ে ৭ কোটি থেকে ৮ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় সাড়ে ৩ বছর এফেক্টিভলি বাংলাদেশের দায়িত্বে ছিলেন। আজকে চিন্তা করলে অবাক হতে হয়, মাত্র সাড়ে ৩ বছরে তিনি সেই ধ্বংসপ্রায় বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের নেতা আব্দুর রহিম প্রমুখ।

এ এইচ ভুঁইয়া

২ ঘন্টা আগে

আইন করে আওয়ামীলীগ নিসিদ্ধ করেছেন। এখন গনতন্ত্র,কবর এগুলোর সবক দিয়ে কোন লাভ নাই মানুষ ঠিক বোঝে।

মন্তব্য করুন