শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১নং বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন মিয়া, সহকারী শিক্ষক কামরুন্নাহার, কামরুন্নাহার আঁখি ও আশিফুল মাহবুব নয়ন প্রমুখ।
বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, একদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শিক্ষার্থী মৌখিক পড়ায় কী ধরনের সমস্যার সম্মুখীন হয় তা অবহিতকরণ ও বাড়িতে শিক্ষার্থীদের পড়াশোনার ভালো পরিবেশ নিশ্চিত করাসহ ১ম প্রান্তিক মূল্যায়ন-২০২৬ এর ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত সকল অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন তোলে দেওয়া হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী জানান, সব শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের মা, বাবা, দাদা, দাদি, অথবা অভিভাবক পর্যায়ের কারও যে সমাবেশ করা হয়, তাই অভিভাবক সমাবেশ। মা সমাবেশ, উঠান বৈঠককে অভিভাবক সমাবেশের সম্পূরক ধরা হলেও এ সমাবেশের গুরুত্ব অপরিসীম। তাই প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সমাবেশ করা হয়ে থাকে। সেইসঙ্গে শিক্ষা দপ্তর ও প্রশাসন সব সময় শিক্ষা খাতকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখছে।
