বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট নগর বিএনপি’র আনন্দ মিছিল-সমাবেশ

ফন্ট সাইজ:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গত বৃহস্পতিবার রাতে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্ট এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বস্তি এবং চলমান বৈশ্বিক সংকট উত্তরণে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।

সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সব শ্রেণির মানুষের কল্যাণের কথা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়েছে। মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ মহানগর বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আফজাল হোসেন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মঞ্জুরুল হাসান মঞ্জু ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, সাব্বির আহমদ ও জাহাঙ্গীর আলম জীবন, সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক সেকু, সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন