আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি : জামায়াত আমীর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি : জামায়াত আমীর

ফন্ট সাইজ:

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্তের ব্যাপারে জামায়াতের আমীর ফেসবুকে লেখেন, ‘সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি।’

তিনি লিখেছেন, ‘তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। তা না করে যে হাসপাতালটি “গরিবের হাসপাতাল” নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।’

বিরোধীদলীয় নেতা লিখেছেন, ‘তা ছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়?’

সবশেষ ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেয়া কাম্য নয়।’

Abdullah Al Mahmud

১ মাস আগে

আমীর সাহেব ফাঁকা মাঠে খেলেন। অন্যায় করার পর ইবলিশের মতো দাম্ভিকতা দাখায় হাসপাতালটি। সাংবাদিক অপদস্থ করে, সুকজকে কেয়ার করেনা। এই হাসপাতালের অন্যায় আচরণের কারণে ২০০৪ সনে আমার নবজাতক প্রথম পুত্র সন্তানটি মারা যায়। সেদিন মামলা করতে চেয়েছিলাম , তারা ক্ষমতাধর বলে পারিনি। কিন্তু মামলা ্তো সর্বশক্তিমানের কোর্টে ছিল। আমার মতো আরও কত ভুক্তভোগী আছে।

এম এন ইসলাম খান।

১ মাস আগে

শুধু হাসফাতাল বন্ধ করলে হবেনা। এই দুর্ঘটনার সাথে জারা জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এবং অবহেলা জনিত কারনে কঠিন স্বাস্থির ব্যবস্থা করতে হবে।

SM Rafiqul Islam

১ মাস আগে

মাথা ব্যাথা হলেই মাথা কেটে ফেলতে হবে এমন সিদ্ধান্ত সঠিক নয়। একটি হাসপাতালে যে কোন কারনে একটা দূর্ঘটনা ঘটেছে, সেটার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার মানে এই নয় যে হাসপাতালকেই বন্ধ করে দিতে হবে, এটা কোন যুক্তিসংগত সিদ্ধান্ত হলো না। হাসপাতালতো কোন দোষ করেনি, কোন ব্যক্তির কারনে এই দূর্ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকেতো অনেক বৎসর ধরে জনগণ সেবাও পেয়েছে নিশ্চয়ই। যাইহোক, সিদ্ধান্তটি পূণঃবিবেচনার দাবি জানাচ্ছি।

মাহাদি রাজিব

১ মাস আগে

জামাতের এই জন্য সঠিক হয়নি আওয়ামী লীগের হলে সঠিক যথাযথ হতো জনাব আমির সাহেব।

SM Rafiqul Islam

১ মাস আগে

এটা জামাত, বিএনপি বা অন্য কোন দলের বিষয় নয়। সব ক্ষত্রে দল নিয়ে আসা ঠিক নয়। এটা বুঝতে হবে ঘটনা ঘটেছে একটি হাসপাতালে। বুঝলে বুঝপাতা নইলে তেজপাতা। মনে রাখতে হবে দেশটা কোন দলের নয়। সবার সুবুদ্ধি কামনা করি। ধন্যবাদ।

মন্তব্য করুন