কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের উত্তর পাশে নলবিলা ফরেস্ট চেক পোস্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বরইতলী ইউনিয়নের মোটরসাইকেল আরোহী বাবা নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিল। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে। এ সময় মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাবা ঘটনাস্থলে মারা যায়। ছেলেকে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিফুল আরও বলেন- এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বেপরোয়া ট্রাকের গতিতে প্রাণ গেল বাবা-ছেলের
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
